বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভারতের সাথে গোপন বৈঠকের সংবাদে জামায়াতের আমিরের তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক

ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠককে দেশীয় সংবাদ মাধ্যমের খবরে গোপন বৈঠক বলায় তীব্র নিন্দা ব্যক্ত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ফেইসবুক পেইজে তিনি লিখেছেন, গেল বছরের মাঝামাঝি সময়ে ভারতের দুই কূটনীতিকের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। তাদের ইচ্ছাতেই তখন সেটি প্রকাশ করা হয়নি, কিন্তু এখানে গোপনীয়তার কিছু নেই।

জামায়াত আমিরের সাক্ষাৎকারের ভিত্তিতে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স, যার শিরোনাম ছিল ‘ঐকমত্যের সরকার গঠনে রাজি বাংলাদেশের ইসলামপন্থি দল’। জনাব শফিকুর রহমান বলেন, রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন—ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। বিভিন্ন দেশের কূটনৈতিকদের মত ভারতের দুজন কূটনীতিকও সে সময় তার বাসায় যান এবং তাদের সঙ্গে কথা হয় বলে শফিকুর রহমানের ভাষ্য।

তিনি বলেন, “আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন।আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।”

ডা. শফিকুর রহমান বিস্ময় প্রকাশ করে লিখেছেন, “আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই।” ভবিষ্যতে সংবাদ পরিবেশনের সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।

 

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

বিভ্রান্তিকর কনটেন্টের উৎস এবং অপরাধের উপাদান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা : এসপি মাসুদ

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, গুজব শনাক্তের পর দ্রুত তথ্য যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত