রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয়: রাজনাথ সিং

আজ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য শোক বইতে লিপিবদ্ধ করেন।

অনলাইন ডেস্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্কে জোরদারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। আজ বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পর শোক বইতে নিজের এই মূল্যায়ন লিখেছেন জনাব রাজনাথ সিং।

তিনি লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি। ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

জনাব রাজনাথ সিং দুপুরে বাংলাদেশ হাই কমিশনে পৌঁছালে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাঁকে স্বাগত জানিয়ে গ্রহণ করেন।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে শোক বইতে স্বাক্ষরের ছবি প্রকাশ করে রাজনাথ সিং লেখেন, “নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোকবইয়ে স্বাক্ষর করেছি। এই শোকের সময়ে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সহমর্মিতা রইল।”

অন্যদিকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জনাব রিয়াজ হামিদুল্লাহ আরেক এক্স পোস্টে লেখেন, “নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মহামান্য রাজনাথ সিংকে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি। তিনি ভারতের পক্ষ থেকে সমবেদনা জানান এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন (প্রয়াত) বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।”

 

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...
সর্বশেষ সর্বাধিক পঠিত