রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরান ফের অশান্ত : হতাহত বহু

মুদ্রাস্ফীতি ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হলেও ক্রমেই তা সরকার বিরোধী আন্দোলনে রুপান্তরিত হচ্ছে।

ইন্টারন্যাশনাল ডেস্ক

ছবি : ইরানের রাস্তায় জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত।

নতুন বছরের শুরুতেই ব্যাপক বিক্ষোভের জেরে ফের অশান্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার দেশ ইরান। রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনেইয়ের বিরুদ্ধে গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ ছড়িয়েছে দেশটিতে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে সংখ্যাটি আরো অনেক বেশি হওয়ার সম্ভাবনা প্রবল আহত হয়েছেন অন্তত ২০ জন। বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড়ও চলছে। সহিংস কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে অন্তত ৩০ জনকে গ্রেফতার করেছে ইরানি পুলিশ।

আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি-এর প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভের সূত্রপাত ঘটে গত ২৭ ডিসেম্বর। ওই দিন তেহরানের দোকানিরা প্রথম মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানো শুরু করেন। খুব দ্রুতই দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ে বিক্ষোভের আঁচ। লোর্ডেগান, কুহদাশত এবং ইসফাহান-সহ একাধিক জায়গা থেকে বিক্ষোভকারীদের মৃত্যুর খবর আসতে শুরু করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তেহরানের রাস্তায় নেমে পড়েন। স্লোগান ওঠে, ‘স্বৈরশাসন নিপাত যাক’। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের সময় ক্ষমতাচ্যুত শাসক শাহ মহম্মদ রেজ়া পাহলভির পুত্র রেজ়া পাহলভির সমর্থনেও স্লোগান ওঠে— ‘শাহ দীর্ঘজীবী হোন’। সেই খবর পেয়ে সমাজমাধ্যমে ইরানের সাম্প্রতিক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত রেজ়া পাহলভি। এক্স-এ তিনি লিখেছেন, ‘‘যত দিন এই সরকার ক্ষমতায় থাকবে, তত দিন দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হতে থাকবে। আমি তোমাদের সঙ্গে আছি। জয় আমাদের হবেই, কারণ আমাদের দাবি ন্যায্য।’’

গত এক সপ্তাহ জুড়ে ইরানের রাস্তায় নিরাপত্তাবাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর-এর সংবাদসংস্থা ফার্স জানিয়েছে, বুধবার দু’জন এবং বৃহস্পতিবার পাঁচ জনের মৃত্যু হয়েছে। লোর্ডেগানে দু’জন, কুহদাশতে এক জন এবং ইসফাহান প্রদেশে এক জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কেরমানশাহ, খুজেস্তান এবং হামেদান প্রদেশেও চলছে বিক্ষোভ। বৃহস্পতিবার আজ়না শহরে তিন জন মারা গিয়েছেন। নিরাপত্তাবাহিনীর এক সদস্যও আছেন নিহতদের মধ্যে। আহত কমপক্ষে ২০ জন। লোর্ডেগান শহরে প্রশাসনিক ভবনে পাথর ছোড়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বাজার-হাট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে আগুন জ্বলতে দেখা গিয়েছে রাস্তায় রাস্তায়।

সম্পর্কিত খবর

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...
সর্বশেষ সর্বাধিক পঠিত