রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ

অনলাইন ডেস্ক

আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেওয়া বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। এই সিদ্ধান্ত ঘিরে ভারতের ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া নিজে এই নির্দেশের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে’ কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও সরাসরি কারণ উল্লেখ করা হয়নি, তবে এর পিছনে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগকে দায়ী করা হচ্ছে। বিসিসিআই জানিয়েছে, কেকেআর চাইলে রিপ্লেসমেন্ট খেলোয়াড় নিতে পারবে।গত ডিসেম্বরে আইপিএল মিনি-নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনে নেয় কেকেআর। চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তুমুল লড়াইয়ের পর এই বাংলাদেশি পেসারকে দলে নিতে সমর্থ হয় বলিউড কিং শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। মুস্তাফিজ আইপিএলের পরিচিত মুখ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ডেবিউ করে এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন হয়েছিলেন। পরে দিল্লি, চেন্নাইয়ের মতো দলেও খেলেছেন। তবে বর্তমান ভারত – বাংলাদেশ ক্রমাবনতিশীল কূটনৈতিক সম্পর্কের মধ্যে এবারে মুস্তাফিজুর রহমানকে কেকেআরে দলে ভিড়ানোর পর থেকেই ভারতে বিতর্ক সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপক প্রতিবাদ ওঠে। তাই বিসিসিআইয়ের এই নির্দেশের পিছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ভারত-বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...
সর্বশেষ সর্বাধিক পঠিত