বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

বিজয়’৭১ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

অদ্য ৩ জানুয়ারি বিজয়’৭১ এর উদ্যোগে মোমিন রোডস্থ ডেন্টাল কেয়ার হলরুমে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি লায়ন আলহাজ্ব ডা. মুজিবুল হক চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিজয়’৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর. কে রুবেল। প্রধান অতিথি ছিলেন গেরিলা বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজয়’৭১ এর সহ-সভাপতি মাদল বড়ুয়া। এতে উপস্থিত ছিলেন ডা. অপূর্ব ধর, খালেদা আক্তার চৌধুরী, ডা. বেলাল হোসেন উদয়ন, ডা. এস.কে পাল সুজন, টকি দাশ, লাকি দেবনাথ, ডা. তারেক সরকার, মো. মাহমুদুল হক, খোরশেদ আলম, শিল্পী সমীরন পাল প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আমরা যারা স্বাবলম্বী কিছুটা অবস্থাসম্পন্ন- তারা শীত তেমন অনুভব করি না। ইটের দেয়াল ভেদ করে শীত আমাদের শরীর ছুঁতে পারে না। বরং শীত আমাদেরকে বাহারি পোশাক পরিধান করার উপলক্ষ তৈরি করে দেয়। ফুটপাতে পড়ে থাকা অনেক গরিব মানুষের কাছে ব্যাপারটা ঠিক এর বিপরীত। শীত তাদের কাছে আতঙ্কের।
এরূপ মানুষদের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার জন্য বিজয়’৭১ প্রতিবছরের ন্যায় এবছরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরো বলেন, এ আয়োজন উক্ত সংগঠন আগামীতেও ধারাবাহিকভাবে পালন করে যাবে।

সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...
সর্বশেষ সর্বাধিক পঠিত