রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মোস্তাফিজুর রহমানের পাশে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল খেলাকে রাজনীতি ও বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশের কাটার মাস্টার ‘দ্যা ফিজ’ খ্যাত পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, পারফরম্যান্স ও দক্ষতার ভিত্তিতেই মুস্তাফিজ আইপিএলের দলে জায়গা করে নিয়েছিলেন। তাঁর ভাষায়, ‘মুস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট। শুধুমাত্র জাতীয় পরিচয়ের কারণে তাকে লক্ষ্য করা একজন খেলোয়াড়ের প্রতি মারাত্মক অবিচার এবং অসহিষ্ণুতার নজির।’

ক্রিকেটকে ‘জেন্টলমেন্স গেম’ বলা হয় সেটা মনে করিয়ে দিয়ে বাফুফে সভাপতি বলেন, খেলাধুলার ময়দানে এ ধরনের বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ভারতীয় ক্রিকেট পরিচালনা কর্তৃপক্ষ বিসিসিআইয়ের প্রতি আহ্বান জানান, যেন খেলাকে রাজনীতি ও বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করা হয়।

পোস্টের শেষাংশে মোস্তাফিজের প্রতি সমর্থন জানিয়ে তাবিথ আউয়াল লেখেন, ‘শক্ত থাকো মোস্তাফিজ—আজ পুরো জাতি তোমার পাশে আছে।’

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত