ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট ও আশপাশের এলাকা। সোমবার ৫ জানুয়ারি ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে ভূমিকম্পটি সিলেটে আঘাত হানে। ইউএসজিএস আরও জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। রিপোর্ট অনুসারে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো সিলেট সীমান্তের ওপারে ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল কমবেশ ১০ কিলোমিটার।
ভূমিকম্পটির অবস্থান ছিল ২৬ দশমিক ৪৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৪৩৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে এবং রাজ্যটির রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পূর্বে। ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্পের কেন্দ্র সিলেট অঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় সেখানে কম্পন তুলনামূলকভাবে তীব্রভাবে অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে আবু সিদ্দিক নামের এক নিরাপত্তাকর্মী হত্যায় মামলা দায়েরের চার ঘন্টার মধ্যে এজাহারভু সাত ব্যক্তিকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ। শুক্রবার...
চট্টগ্রাম : হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির উদ্যোগে উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও...
চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামের এক যাত্রীর কাছ থেকে ২ দশমিক ১৬ কেজি গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার...
ইংল্যান্ড ২ : ১ নরওয়ে
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালের ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে জুড বেলিংহ্যামের গোলে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে...
চট্টগ্রাম : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে। দুর্গত মানুষের যেকোন প্রয়োজনে সরকার...