বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু

অত্র স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ আধুনিক ও আন্তর্জাতিকমানের শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র চান্দগাঁও এলাকায় আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে যাত্রা শুরু করল ‘সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল’। বিগত শনিবার ৩ জানুয়ারি সকালে বহদ্দারহাটের একটি কনভেনশন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্কুলটির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুন্নাহ স্কলার্স স্কুলের চীফ এডভাইজর ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দীন। সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান প্রফেসর ড. নু. ক. ম. আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুন্নাহ স্কলার্স অ্যালায়েন্সের চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষার জন্য যদি রাষ্ট্রীয়ভাবে বাজেট প্রণয়ন করা না হয় তাহলে আমরা একটি সমৃদ্ধশালী জাতি প্রতিষ্ঠিত করতে পারবো না। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট সবচেয়ে কম। স্কুল থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার উপর জোর দিয়ে মাননীয় চসিক মেয়র বলেন, ওই শিক্ষা আমাদের দরকার যেখানে নৈতিকতা আছে। কারণ আমি একজন ডাক্তার হয়ে যখন একজন গরিব রোগীকে চিকিৎসা দেওয়ার মনোবৃত্তি থাকবে না, তখন আমার এ শিক্ষার কোনো দাম থাকবে না। ওটা কোন আলোকিত শিক্ষা নয়। আলোকিত শিক্ষা হচ্ছে সেটা, যখন আমি ডাক্তার হয়ে একজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলাম, তাকে কিছু ওষুধ দিলাম, সেটাই হলো আলোকিত শিক্ষা এবং এই শিক্ষাটাই আমাদের দরকার। ঠিক একইভাবে আমি একজন বড় শিক্ষক। অনেক নামকরা স্যার। দিনশেষে একটা গরীব ছেলেকে আমি যদি বিনামূল্যে শিক্ষা দিতে না পারি, তাহলে শিক্ষক হিসেবে আমার কোন দাম থাকবে না।

আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, এই পৃথিবী থাকবে, কিন্তু আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই পৃথিবীতে আমাদের পদচিহ্ন যদি একটু ঘাড় করে রেখে যেতে পারি সেটাই হবে আমাদের সার্থকতা। লোকজন বলবে, এই লোকটা খুব ভাল ছিল। আমাদের সেই চেষ্টা করা উচিত। এসময় তিনি বলেন, আমাদের চেয়ে যারা কম সৌভাগ্যবান তাদের মুখে যদি একটু হলেও হাসি ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে সার্থকতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। অপরের কল্যাণ এবং ভালো কাজের মধ্য দিয়ে মৃত্যুর পরও মানুষের বেঁচে থাকা সম্ভব।

প্রফেসর ড. নু. ক. ম. আকবর হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং যুগোপযোগী দক্ষতা অর্জনে সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল বিশেষ ভূমিকা রাখবে।

প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, বর্তমান বিশ্বে যদি আমরা আলোকিত মানুষ গড়ে তুলতে চাইলে ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিহার্য। কিন্তু এ কথা মনে রাখা উচিত, যে শিক্ষার মধ্যে নৈতিকতা থাকবে না ওই শিক্ষা পরিপূর্ণ শিক্ষা হতে পারে না। নৈতিকতা ভিত্তিক শিক্ষার একমাত্র উপকরণ হচ্ছে কোরআন ও সুন্নাহর অনুকরণ। ইংরেজি শিক্ষা, কোরআন–সুন্নাহর অনুকরণেই সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল–এর যাত্রা।

সুন্নাহ স্কলার্স অ্যালায়েন্সের চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, চট্টগ্রামে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠলেও অভিভাবকরা মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাববোধ করে। সে অভাব দূর করার পাশাপাশি যুগোপযোগী, আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল–এর যাত্রা।

অনুষ্ঠানে নগরের বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উপস্থিত হন। তারা ক্যাম্পাস, আই টি ল্যাব, সাইন্স ল্যাব, লাইব্রেরী, ইনডোর– আউটডোর গেইম জোন ঘুরে দেখেন।

সম্পর্কিত খবর

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ছবি : সংগৃহীত   বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত