বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ডা. তাসনিম জারা আপিল করেছেন

আপিল জমা করে প্রাক্তন এনসিপি নেত্রী বলেছেন, ভোটারদের সমর্থন কে সম্মান দেওয়ার জন্য তিনি তাঁর আইনি লড়াই চালিয়ে যাবেন।

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন প্রাক্তন এনসিপি নেত্রী ডা.  তাসনিম জারা। আবেদন করার পর উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন। নির্বাচন কমিশন অফিসে আজ বিকাল ৪ টায় আপিল জমা করার সময় ডা. তাসনিম জারার সাথে তাঁর আইনজীবী আরমান হোসেন ছিলেন।

তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ‘আমি তাসনিম জারা, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলাম। সেটা আপাতত গৃহীত হয়নি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আমরা আপিল করেছি। আপনারা দেখেছেন, রিপোর্ট করেছেন যে একদম দেড় দিনের মাথায় প্রায় ৫ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলান্টিয়ারিং করেছেন। তো এটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। ওনারা চান—যাঁরা স্বাক্ষর করেছেন, এই প্রায় ৫ হাজার মানুষ এত অল্প সময়ে—ওনারা চান আমি যাতে নির্বাচনে কনটেস্ট (প্রতিদ্বন্দ্বিতা) করতে পারি। তো সে জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব।’

পরে তাসনিম জারার আইনজীবী আরমান হোসেন বলেন, প্রার্থিতার বিষয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী ১ শতাংশ ভোটারের যে তালিকা জমা দেওয়া হয়েছে সেটা শতভাগ সঠিক আছে। কিন্তু ভোটার ও প্রস্তাবকদের তালিকা সংগ্রহ করার সময় নির্বাচন কমিশনের কোনো ওয়েবসাইট কাজ করছিল না। সে কারণে প্রস্তাবক হিসেবে যিনি স্বাক্ষর করেছেন, তিনি প্রকৃত ঢাকা–৯ আসনের ভোটার কি না সেটা যাচাই করার সুযোগ ছিল না। যদিও স্বাক্ষরদাতারা এই আসনের ভোটার হিসেবে স্বাক্ষর করেছিলেন।  ডা. তাসনিম জারার আইনজীবী বলেন, ‘কিন্তু যেহেতু ওটা আমাদের ভেরিফাই করার সুযোগ ছিল না, সেই জায়গা থেকে আমাদের এই প্রবলেম ফেস করতে হচ্ছে। আমরা আশাবাদী খুব দ্রুতই এই আপিলের মাধ্যমে প্রবলেমটা সলভ করতে পারব।’ তিনি আরও বলেন, ‘আমরা আইনগতভাবে আশা রাখতে পারি, আমাদের সে আত্মবিশ্বাস আছে যে এই আপিলে আমরা জয়ী হয়ে আসব। আপিলে জয়ী হওয়ার মাধ্যমে ডা. তাসনিম জারা আবার জনগণের প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।’

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের

চট্টগ্রাম : জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জেলে পরিবারের যেসব সন্তান নিয়মিত স্কুলে যাবে, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...
সর্বশেষ সর্বাধিক পঠিত