মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

৭০ শতাংশ মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেবেন

বেসরকারি সংস্থা ইএএসডি পরিচালিত এই জরিপে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধ্বস বিজয়ের ইংগিত পাওয়া যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
ছবি : সংগৃহীতআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে কতো শতাংশ মানুষ ভোট দিতে ইচ্ছুক তার উপর একটি জরিপ চালিয়েছে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট  বা ইএএসডি।
সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীর ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয় এ জরিপের আওতায়। ইএএসডি জানিয়েছে, গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে।সোমবার ৫ জানুয়ারি বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে এ জরিপের ফলাফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।ইএএসডি জরিপে ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’ এ প্রশ্ন করা হয়। ফলাফলে পাওয়া উত্তর অনুযায়ী ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। ১৯ শতাংশ বলেছেন জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দেবেন বলেছেন। ৫ শতাংশ মানুষ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। ভোট দেবেন না ০ দশমিক ২ শতাংশ মানুষ।জরিপে ‘কোন দল সরকার গঠন করবে’ এমন প্রশ্নের উত্তরে ৭৭ শতাংশ মানুষ জানিয়েছেন, বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে। ১৭ শতাংশ মানুষ বলেছেন জামায়াত ও ১ শতাংশ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে।আগামী নির্বাচনে কে জিতবে, জরিপের এ প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ মানুষ বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে জিতবে। ১৮ শতাংশ মানুষ মনে করেন জামায়াতে ইসলামী জিতবে।গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল, জরিপের এমন প্রশ্নের উত্তরে ২৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন। ৩৫ শতাংশ মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন আর জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন ৫ শতাংশের বেশি মানুষ।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত