বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

জনাব তারেক রহমানের সাথে দুইটি রাজনৈতিক দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

সোমবার ৫ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি ও লেবার পার্টির প্রতিনিধিরা। বৈঠকে রাষ্ট্রের চলমান সংকট, জাতীয় সরকার ও ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠক থেকে বেরিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন, জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভবিষ্যতের রাজনীতি কেমন হবে, রাষ্ট্রের চলমান সংকট ও জাতীয় সরকার প্রসঙ্গে কথা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বৈঠকে রাষ্ট্রকাঠামো কী হবে, ঢাকা শহর থেকে চাপ কমাতে কী করা যায়, বেকারত্ব কীভাবে কমানো যায়, এসব নিয়ে কথা হয়েছে। আমরা ওয়েস্ট মিনিস্টার সিস্টেম চালু করতে চাই, আমরা চাই ডিবেট হবে পলিসি নিয়ে।

অন্যদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির স্বচ্ছ ভূমিকা দেখতে চাই। বিগত দিনের সমন্বয় ও সম্পর্ক ভবিষ্যতে বহাল রাখার প্রত্যয় জানান তিনি।

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...
সর্বশেষ সর্বাধিক পঠিত