রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভেনিজুয়েলায় এখন নির্বাচন নয়, পরিচালনায় মার্কিন প্রশাসন : ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকারে ভেনিজুয়েলার শাসনভার মার্কিন যুক্তরাষ্ট্রই সামলানোর স্পষ্ট বক্তব্য দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর অন্তত আগামী ৩০ দিনে দেশটিতে কোনও নির্বাচন করা হবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগে দেশটিকে ‘স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা’ প্রয়োজন, তারপরই ভোটের সম্ভাবনা নিয়ে ভাবা যাবে। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে ওয়াশিংটন সরাসরি ভেনেজুয়েলার পরিচালনায় দায়িত্ব নিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। সোমবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আগে আমাদের ভেনেজুয়েলাকে ঠিক করতে হবে। এখনই নির্বাচন সম্ভব নয়, মানুষ ভোট দিতে পারবে না। বিষয়টি সময়সাপেক্ষ, আমাদের ধীরে ধীরে দেশটিকে সুস্থ করতে হবে।’ তিনি জানান, শনিবারের সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবারও স্পষ্ট ভাবে বলেন, এটি কোনো যুদ্ধ নয়। তার ভাষ্য, ‘না, আমরা যুদ্ধ করছি না। আমাদের লক্ষ্য যারা মাদক বিক্রি করে, কারাগারের বন্দি, মাদকাসক্ত এবং মানসিক রোগীদের আমাদের দেশে পাঠায়—তাদের নিয়ন্ত্রণ করা।’ তিনি আরও জানান, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে সহায়তা করা হতে পারে, যা ১৮ মাসের কম সময়ের মধ্যে সম্ভব হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এতে বিপুল অর্থ লাগবে। কোম্পানিগুলো প্রথমে খরচ করবে, পরে আমরা তা ফেরত দেব বা রাজস্ব থেকে তুলব।’

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ভেনেজুয়েলা ইস্যুতে কাজ করবেন। কে শেষ পর্যন্ত দায়িত্বে থাকবেন প্রশ্নের উত্তরে ট্রাম্প জবাব দেন, ‘আমি।’ মাদুরোকে সরাতে ভেনেজুয়েলার কর্মকর্তাদের সঙ্গে কোনও চুক্তি হয়েছিল কি না এই প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘অনেকে চুক্তি করতে চেয়েছিল, কিন্তু আমরা আমাদের পথে এগিয়েছি।’

 

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত