রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

নিজেদের অবস্থানে অনড় বিসিবি

বিসিবির সূত্র মতে সরকার যেতে নিষেধ করায় বর্তমানে ভারত সফরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।

নিজস্ব প্রতিবেদক

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই পড়েছে বেকায়দায়। বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে গুনতে হবে কোটি কোটি টাকা লোকসান। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি বিসিবি।

জানা গেছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারত যেতে রাজি করাতে আইসিসির মাধ্যমে নতুন প্রস্তাব দিতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। চলমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্র মতে আজ মঙ্গলবার ৬ জানুয়ারি দিনের কোনো এক সময়ে অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা হবে। আজকের অনলাইন সভায় আইসিসির মাধ্যমে বাংলাদেশ দলকে বিসিসিআই ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে। ভারত এ ধরনের প্রস্তাব দিলেও তাতে রাজি হবে না বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানান, সরকার থেকে নিষেধ থাকায় সিদ্ধান্ত বদলানোর সুযোগ আপাতত নেই।

বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধে জটিল সমীকরণের মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ভারত থেকে ম্যাচ সরানোর যে দাবি উঠেছে, তা কেবল একটি বোর্ডের ইচ্ছার বিষয় নয়—এর সঙ্গে জড়িয়ে আছে লজিস্টিক, সূচি, স্বাগতিক বোর্ডের ভূমিকা এবং এমনকি সরকারিভাবেও সংবেদনশীল কিছু বাস্তবতা।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আইসিসি নীতিগতভাবে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর বিষয়টিতে সম্মত রয়েছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। রোববার হওয়ায় এ বিষয়ে সরাসরি বৈঠকও হয়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা মনে করছে, এত কম সময়ের মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জটিল এবং এর প্রভাব পড়তে পারে পুরো টুর্নামেন্ট কাঠামোর ওপর।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...
সর্বশেষ সর্বাধিক পঠিত