রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নে নিখোঁজ হওয়ার পরদিন এক স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজারীহাটের পূর্ব পাশে হাজারী বিলের বাঙ্গি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোর মোহাম্মদ শাহেদ ইসলাম ১৭ পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহতিপাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে। সে পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। নিহতের স্বজনরা জানান, সোমবার ৫ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টায়  শাহেদ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে স্থানীয়রা বাড়ির পাশের বাঙ্গি ক্ষেতে তার গলা কাটা মরদেহ দেখতে পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে জানিয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সম্পর্কিত খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত