রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে ১০ লাখ টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ক্রমবর্ধমান ডায়ালাইসিস রোগীদের চিকিৎসাসেবায় সহায়তা করার উদ্দেশ্যে লন্ডনপ্রবাসী মাহমুদুন্নিসা চৌধুরী ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। এই অনুদান দিয়ে একটি নতুন ডায়ালাইসিস মেশিন ক্রয় করা হবে। যা মূলত অসচ্ছল ও দরিদ্র রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে। গত ৫ জানুয়ারি সোমবার অনুদান দাতার পক্ষে চেকটি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন,  ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ এই অনুদানের জন্য মাহমুদুন্নিসা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার ইচ্ছানুযায়ী অর্থটি যথাযথভাবে ব্যবহৃত হবে বলে আশ্বস্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত