বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

মহসিন কলেজের ১৯৯৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

স্মৃতি ও বন্ধুত্বের টানে দীর্ঘ বত্রিশ বছর পর আবারও একত্রিত হলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এইচএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। ব্যাচের সংগঠন বন্ধুতা’র উদ্যোগে চিটাগাং ক্লাবে এই পুনর্মিলনী মিলনমেলায় পরিণত হয়।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হয়ে ওঠে প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণা ও হাসি–আনন্দে ভরা মুহূর্ত। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বন্ধুদের তথ্য সম্বলিত বিশেষ প্রকাশনা বন্ধুতা’র মোড়ক উন্মোচন।

স্মৃতিচারণার পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র। গান, কবিতা ও হাস্যরসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। শেষে অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের আয়োজন ব্যাচের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। বত্রিশ বছর পরের এই মিলন আবারও প্রমাণ করল–সময় বদলায়, জীবন বদলায়, কিন্তু বন্ধুত্বের বন্ধন চিরন্তন।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...
সর্বশেষ সর্বাধিক পঠিত