রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আগামী ৩১ জানুয়ারি আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ষষ্ঠ সমাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠান ব্যবস্থাপনা, নিরাপত্তা, শৃঙ্খলা, অতিথি আপ্যায়ন, গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্টার কর্ণেল মো. কাসেম (অব.), ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান, আর্টস ও মানবিক অনুষদের ডীন মোহাম্মদ ইয়াসিন শরীফ, প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম বলেন, কনভোকেশন একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। এ আয়োজন যেন সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও স্মরণীয়ভাবে সম্পন্ন হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কনভোকেশন। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্বীকৃতি লাভ করে। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কনভোকেশন আয়োজনের প্রস্তুতি নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সমাবর্তন কমিটির বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্যরাও। সংশ্লিষ্ট উপকমিটিগুলোর প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আগামী ৩১ জানুয়ারি আইআইইউসির সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। সমাবর্তনে বক্তা থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর ড. সালেহ হাসান নকীব।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...
সর্বশেষ সর্বাধিক পঠিত