রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বেগম খালেদা জিয়ার নামে মার্কিন যুক্তরাষ্ট্রে রাস্তার নামকরণের সিদ্ধান্ত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

সম্পাদকের ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামক (Hamtramck) শহরে একটি রাস্তাকে “খালেদা জিয়া স্ট্রিট” নামে নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী হ্যামট্রামক সিটির ‘কারপেন্টার স্ট্রিট’ – এর একটি গুরুত্বপূর্ণ অংশকে “খালেদা জিয়া স্ট্রিট” নামে পরিচিতি করা হবে, যা শহরের কেন্দ্রস্থলের ‘Joseph Campau Ave’ ও ‘Contant Street’ এর মধ্যেকার সেগমেন্ট।

এই নামকরণ স্থানীয় সময় ৮ জানুয়ারি তারিখে হ্যামট্রামক সিটি কাউন্সিলের একটি সভায় প্রশাসনিকভাবে অনুমোদন পেয়েছে এবং অতি দ্রুত তা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। হ্যামট্রামক সিটি কাউন্সিলে দায়িত্বে থাকা চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলরের সক্রিয় উদ্যোগে এবং স্থানীয় রাজনৈতিক প্রচেষ্টার ফলে এই সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা এই নামকরণকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যে আজীবন সংগ্রাম করে গেছেন তারই একটি স্বীকৃতি স্বরুপ বিবেচনা করছে। একই সাথে এই নামকরণ পুরো বিশ্বে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে উজ্জ্বল করছে বলেই প্রবাসীদের অভিমত। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের জনগণের গনতন্ত্রের জন্য দীর্ঘ আকাঙ্ক্ষা ও লড়াইকেই সম্মানিত করা হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
সর্বশেষ সর্বাধিক পঠিত