মঙ্গলবার, জুন ২, ২০২৬

বোধনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রেস বিজ্ঞপ্তি

অজর অমর অক্ষয়: বোধনের চার দশকে পদার্পণ। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজন।

“অজর অমর অক্ষয়” শিরোনামে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, কথামালা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বোধনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। বোধনের সভাপতি এডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক জাভেদ হোসেনের উপস্থাপনায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম-এর আর্ট গ্যালারি হলে ৯ জানুয়ারি শুক্রবার বিকাল পাঁচটায় নান্দনিক এই আয়োজন শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে আটটায়। চার দশকে পদার্পণে বোধনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নাট্যজন শিশির দত্ত, শিক্ষাবিদ লিলি বড়ুয়া, নাট্য নির্দেশক অলক ঘোষ পিন্টু, বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, বোধনের প্রতিষ্ঠাতা এডভোকেট বিশ্বজিত দাশ ভুলু, কবি আশিষ সেন, নজরুল সংগীত শিল্পী সংস্থার সভাপতি দীপেন চৌধুরী, কবি আকতার হোসাইন, খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথিন সেন, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, সংগীতশিল্পী নূর নবী মিরন, জেলা কালচারাল অফিসার সংস্কৃতিজন সৈয়দ আয়াজ মাবুদ, সংস্কৃতিজন সজল চৌধুরী, চিত্রশিল্পী বিশ্বজিৎ তলাপাত্র, ছড়াকার লিটন কুমার চৌধুরী, গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম, নাট্যজন মোহাম্মদ আলী টিটো, নাট্যজন আবদুল হাদি, নাট্যজন সেলিম আকতার পিয়াল, অভিনেতা রফিউল হায়দার রুবেল, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক ড. মাছুম আহমেদ, অধ্যাপক নাট্যজন সুবীর মহাজন, লেখক সুশান্ত পাল, গবেষক অধ্যাপক ড. আদনান মান্নান, অধ্যাপক সিন্টু কুমার চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের, প্রকৌশলী বনকুসুম বড়ুয়া, সংগীতশিল্পী কান্তা দে, ছড়াকার বিভাষ গুহ, ছড়াকার বিপ্লব বড়ুয়া, সংগঠক বিপ্লব পার্থ, আলোকচিত্রী আমিন মুন্না, আবৃত্তিশিল্পী সেলিম রেজা সাগর, আবৃত্তিশিল্পী সুপ্রিয়া চৌধুরী।
উপহার ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণ করে বন্ধু সংগঠন উদীচী চট্টগ্রাম, দৃষ্টি চট্টগ্রাম, উচ্চারক, তারুণ্যের উচ্ছ্বাস, কণ্ঠনীড়, চট্টলা আবৃত্তি সংসদ, শ্রুতিনন্দন সংগীত নিকেতন।
আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনায় ছিলেন বোধন সদস্য এডভোকেট বিশ্বজিৎ দাশ ভুলু, আনমোল চৌধুরী, শুভশ্রী মেধা, সন্দীপন সেন একা, শাওন ইসলাম, সিমলা চৌধুরী, প্রণিতা দেব চৈতী, দেবলীনা চৌধুরী, তাবাসসুম তামান্না তুষি, নুসরাত রিনি। ত্রয়ী আবৃত্তি পরিবেশন করেন বোধন সদস্য আবৃত্তিশিল্পী সুছন্দা ঘোষ চৌধুরী, পিউ সরকার ও ফাহমিদা এলাহী পলি। কাজী নজরুল ইসলামের গজল পরিবেশন করেন সঙ্গীতশিল্পী গৌরি নন্দী। নৃত্যশিল্পী রমিতা ভৌমিক এর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে পদ্ম নৃত্যালয়। জাদু প্রদর্শনী পরিবেশন করেন বোধন সদস্য যাদুশিল্পী রাজবীর সব্যসাচী আকাশ। সন্দীপন সেন একার গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তি “শিশুর ভাবনায় পৃথিবী” পরিবেশন করে বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীরা, যার মহড়া পরিচালনায় ছিলেন প্রিয়ন্তী বড়ুয়া।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

আওলাদে রাসুল (দ) ছৈয়দ শাহদাত উদ্দীন মাইজভান্ডারীর মৃত্যূতে আস্তানায়ে জহির ভান্ডারের শোক

আওলাদে রাসুল (দ), আওলাদে গাউছুল আযম মাইজভান্ডারী সুলতানুল আরেফীন হযরত ছৈয়দ সামশুল হুদা (ক:) মাইজভান্ডারীর ৪র্থ পুত্র হযরত ছৈয়দ শাহদাত উদ্দীন মাইজভান্ডারী পর্দা নিয়েছেন...

চট্টগ্রামের জিইসি মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অভিযানে পুলিশ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা। সোমবার (১ জুন) সকালে এ মিছিলের একাধিক...

ত্যাগ, সাম্য ও মানবিকতার মহিমায় আজ দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা

আজ মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ত্যাগের অনন্য শিক্ষা ধারণ করে বিশ্বব্যাপী মুসলমানরা গভীর...

শিবগঞ্জে লিচু চুরির অভিযোগে এক শিশুকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২ : প্রতিমন্ত্রীর নির্দেশে লিচু ও উপহার প্রদান

শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে বাগানের লিচু খাওয়ায় এক শিশুকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে,শুধু তাই নয় লিচু বাগানের মালিক শিশুটির...

ভারতকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টক মার্কেটের দেশ তাইওয়ান

বিশ্ব অর্থনীতিতে এক অপ্রত্যাশিত মাইলফলক অর্জন করেছে তাইওয়ান। অপেক্ষাকৃত স্বল্প জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্র বিশ্বের অন্যতম জনবহুল ও বৃহৎ রাষ্ট্র ভারতকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম...

দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান। মঙ্গলবার ২৬ মে...
সর্বশেষ সর্বাধিক পঠিত