রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬ ।

চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার জলদিয়া এলাকায় একাডেমি ক্যাম্পাসে (শনিবার) ছিল দিনব্যাপি এই আনন্দ আয়োজন। যাতে শোভাযাত্রা, স্মৃতিচারণ ও অভিজ্ঞতা বিনিময় ছিল মূল অনুষঙ্গ। দীর্ঘদিন পর সতীর্থদের সম্মিলনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। প্রাক্তন ক্যাডেটদের পরিবারের সদস্যদের উপস্থিতিও অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত। এবার অ্যালামনাই অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন ইন্টারন্যাশনাল এমপ্লয়ার্স কাউন্সিল-আইমেকের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন বেলাল আহমেদ। অনুষ্ঠানে একাডেমির সদ্যপাসড আউট ক্যাডেটদের জন্য বৃত্তিও ঘোষণা করা হয়।
সহস্রাধিক নাবিক ও পরিবারের এ পুনর্মিলনীতে
আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সোহরাওয়ার্দী বলেন, দক্ষ নাবিক তৈরিতে মেরিন একাডেমির অবদান গৌরবজ্জল। তাই এখানকার সাবেক শিক্ষার্থীদেরও উচিত বিশ্ব নৌঅঙনে বাংলাদেশের শক্ত ভিত গড়ে তোলা। পাশে থাকতে হবে যে কোন নাবিকের দুঃসময়েও। জেনারেল সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, প্রতিবছর চাকরির বাজারে যৌক্তিক সংখ্যক ক্যাডেট যোগ হওয়া উচিত। নতুনদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা পুরনোদের দায়িত্ব বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফসিউর রহমান, ফয়সাল আল আসাদুজ্জামান, তানিয়া বেগম, রেদওয়ান সাজিদ ও অঙন দাশ প্রাঙণ। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল ড্র।

প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...
সর্বশেষ সর্বাধিক পঠিত