রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মোবাইল ফোনের আমদানি শুল্ক হ্রাস করা হয়েছে

এই ঘোষণার মাধ্যমে দেশের মোবাইল ফোনের মার্কেটে চলমান অস্থিরতা কাটবে বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোনের দাম দেশের সাধারণ ভোক্তাদের  ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। আজ মঙ্গলবার ১৩ জানুয়ারি দুটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ নির্ধারণ করা হয়। সংশ্লিষ্টদের ধারণা, এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি বাজারমূল্যে পড়বে। একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে আলাদা উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, নতুন শুল্ক কাঠামো কার্যকর হলে ৩০ হাজার টাকার বেশি দামের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম গড়ে প্রায় ৫ হাজার ৫০০ টাকা কমতে পারে। পাশাপাশি, একই মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পের উপকরণে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। মোবাইল ফোনের দাম জনগণের সামর্থ্যের মধ্যে রাখতে সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত