রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চুনতির পাহাড়ি ছড়ার কৃত্রিম বাঁধ কেটে দিল প্রশাসন

বিশেষ প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন পাহাড়ি ছড়ায় নির্মিত কৃত্রিম বাঁধ কেটে অপসারণ করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্য এলাকার কুলপাগলীর ছড়ায় যৌথ অভিযান পরিচালনা করে এ বাঁধ অপসারণ করা হয়। অভিযানে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও চুনতি অভয়ারণ্য বনবিভাগের কর্মকর্তারা অংশ নেন।

জানা যায়, স্থানীয় কিছু ব্যক্তি শুষ্ক মৌসুমে সেচের পানি বিক্রির উদ্দেশে কুলপাগলীর ছড়ায় অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানি মজুদ করছিলেন। এতে অভয়ারণ্য এলাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় বন্যপ্রাণীর পানির সংকট তৈরি হচ্ছিল। পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিও বাড়ছিল বলে জানিয়েছে বনবিভাগ।

চুনতি অভয়ারণ্য এলাকার বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, কৃত্রিম বাঁধ দিয়ে ছড়ার পানির স্বাভাবিক গতি রোধ করা হলে অভয়ারণ্যের বন্যপ্রাণীর খাবার পানির সংকটসহ নানা প্রাকৃতিক ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। এতে জীববৈচিত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় বাঁধটি অপসারণ করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, বনবিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় প্রাকৃতিকভাবে সৃষ্ট কুলপাগলীর ছড়ায় নির্মিত কৃত্রিম বাঁধ অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়েছে।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...
সর্বশেষ সর্বাধিক পঠিত