রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আইসিসি ও বিসিবির বৈঠক : বাংলাদেশ দল ভারত যাবে না

টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটলো না।

নিজস্ব প্রতিবেদক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে এই ভিডিও কনফারেন্সে দুই সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল , সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আলোচনার সময় বিসিবি ভারত সফরে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বোর্ড জানায়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের ভারত সফর ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে আইসিসির কাছে অনুরোধ জানানো হয়, বাংলাদেশ দলের ম্যাচগুলো যেন ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়। এর জবাবে আইসিসি জানায় যেহেতু টুর্নামেন্টের পূর্ণ সূচি চূড়ান্ত হয়ে গেছে তাই এখন ভেন্যু পরিবর্তন করার সুযোগ নেই এবং বিসিবিকে তাদের সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানানো হয়। তবে বৈঠকে বিসিবি স্পষ্ট করে জানায়, এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

দুই পক্ষই বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে এবং সমাধান খোঁজার চেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত