বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

মাহফুজ আলমকে শেষ ৪ মাস কাজ কাজ করতে দেওয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক

উপদেষ্টা থাককালীন মন্ত্রণালয়ের শেষ ৪ মাস কোনো কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘আমরা রাষ্ট্র সংস্কার করতে পারিনি। পুরাতন বন্দোবস্তের লোকদের বহাল রেখে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব নয়।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। কারণ জানিয়ে মাহফুজ আলম বলেন, ‘ওসমান হাদির শাহাদাতের পর আমি ইউজ্যুয়ালি বাসা থেকে বের হই না। কারণ সিকিউরিটি কনসার্ন। আপনারা বলতে পারেন, আপনার সঙ্গে সিকিউরিটি কোথায়? সিকিউরিটি কনসার্ন আছে। কারণ আমরা সত্য বলেছি এবং এজন্য মন্ত্রণালয়ের শেষ ৪ মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘অল্প কিছু লোকের সুবিধার জন্য গণঅভ্যুত্থান হয়নি। সবার পরিবর্তনের জন্য হয়েছে। সেজন্য সংস্কার দরকার। বিদেশ থেকে টাকা আনা তো দূরের বিষয়, দেশেই দালালরা সম্পদ গড়েছে, মিডিয়া চালাচ্ছে, সে সবের কোনো পরিবর্তন হয়নি। রাঘববোয়ালদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পরিবর্তন হবে না।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অনেকেই ভূতের মতো উল্টো পথে হাঁটা শুরু করেছে। নতুন বন্দোবস্তের কথা বলে অনেকেই পুরোনো দলের সঙ্গে আঁতাত করে ফেলেছেন।’

তিনি আরও বলেন, ‘যদি জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর চুক্তি হয়, তাহলে কেন বিপরীতমুখী কথা বলা হচ্ছে। রাজনৈতিক সমঝোতা হচ্ছে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস।’

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চট্টগ্রাম : বিএনপি সরকার জনগণের সরকার। সরকারের মেয়াদ এখনো অল্প সময়ের। বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন খাতে পরিবর্তন আনতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত