রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের স্বপ্নের ট্রফি ঢাকায়

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরু হতে আর মাত্র কয়েকমাস।

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার ঢাকায় এসে পৌঁছেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। সকাল দশটার আশেপাশে বাংলাদেশে এসে পৌঁছায় গৌরবময় সোনালি ট্রফিটি। ট্রফি নিয়ে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

আজ দুপুর দুইটার পর ঢাকায় নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে। কোকা কোলার পক্ষ থেকে আগে জানানো হয়েছিল আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইনের বিজয়ীরা বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। তবে ট্রফি ঢাকায় এলেও সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য সরাসরি দেখার সুযোগ থাকছে না। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজনটি স্বল্প সময়ের হওয়ায় এবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র কোকা কোলার নির্ধারিত বিজয়ীরাই নির্দিষ্ট সময়ে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন।

প্রসংগত উল্লেখ্য,  এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের আসর। প্রথমবারের মতো তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে টুর্নামেন্ট। ফিফার সূচি অনুযায়ী আগামী ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপ শেষ হবে ১৯ জুলাই।

 

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত