রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

রাশিয়া থেকে তেল ক্রয় কমাবেনা ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল চাপ থাকা সত্বেও ভারত রাশিয়ান তেলের আমদানিতে কোনো রকম সমঝোতা করবে না এমনই দৃঢ় অবস্থান নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ৫০০ শতাংশ ট্যারিফের হুমকি সত্ত্বেও জানুয়ারি ২০২৬-এ রাশিয়া থেকে প্রায় ১.৩ মিলিয়ন ব্যারেল প্রতিদিন ক্রুড অয়েল আমদানি করার সম্ভাবনা রয়েছে ভারতের। গ্লোবাল ডেটা প্রোভাইডার ক্লপারের সূত্রে এই তথ্য জানা গেছে।

রাশিয়ান তেলের ছাড় এখনও $৮-১০ প্রতি ব্যারেল, যা মধ্যপ্রাচ্যের গ্রেডের তুলনায় অত্যন্ত আকর্ষণীয়। ভারত তার জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে এই আমদানি অব্যাহত রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।ট্রাম্প প্রশাসন রাশিয়ান তেল কেনা দেশগুলির ওপর ৫০০ শতাংশ ট্যারিফ আরোপের বিলকে সমর্থন করেছে। ট্রাম্প বলেছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তাহলে ভারতীয় পণ্যের ওপর আরও কড়া ট্যারিফ আসবে। গত বছরই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ ট্যারিফ আরোপ করেছে, যার ২৫ শতাংশ রাশিয়ান তেলের সঙ্গে যুক্ত। কিন্তু এসব সত্ত্বেও ভারত তার নীতিতে অটল রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত স্পষ্ট করে দিয়েছে যে জ্বালানি নিরাপত্তা জাতীয় স্বার্থের অংশ, কোনো বহিরাগত চাপে তা পরিবর্তন হবে না।

ক্লপারের লিড রিসার্চ অ্যানালিস্ট সুমিত রিতোলিয়া বলেন, “জানুয়ারিতে রাশিয়ান ক্রুড আমদানি ১.১ থেকে ১.৩ মিলিয়ন ব্যারেল প্রতিদিন হতে পারে।” ডিসেম্বরে আমদানি কমে ১.২ মিলিয়ন ব্যারেলে নেমেছিল যা তিন বছরের সর্বনিম্ন। কারণ রোসনেফ্ট ও লুকোয়েলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। কিন্তু নতুন ইন্টারমিডিয়ারি কোম্পানি ও নন-স্যাঙ্কশনড সাপ্লায়ারদের মাধ্যমে সাপ্লাই চেইন পুনর্গঠিত হচ্ছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত