রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সবধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা কোয়াবের

নিজস্ব প্রতিবেদক

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম আগামীকাল বিপিএলের ম্যাচ শুরুর আগেই পদত্যাগ না করলে বৃহস্পতিবার ১৫ জানুয়ারি থেকে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। এমনই দাবি করেছেন কোচ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। গতকাল বুধবার ১৪ জানুয়ারি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোহাম্মদ মিঠুন বলেন, ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ ও বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, নাজমুল ইসলাম যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে খেলোয়াড়রা বাধ্য হয়ে কঠোর কর্মসূচির দিকে যাবেন। কোয়াব সভাপতির মতে ক্রিকেটাররা দেশের জন্য খেলেন, তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। বারবার যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে ক্রিকেটারদের আর চুপ করে থাকার সুযোগ নেই।

এদিন বিকেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের সম্ভাব্য ক্ষতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল বলেন, বিশ্বকাপে গিয়ে যদি খেলোয়াড়রা প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারেন, তাহলে তাদের পেছনে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করা বিষয়টি কীভাবে ব্যাখ্যা করা হবে? একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সেক্ষেত্রে বোর্ড কি খেলোয়াড়দের কাছে সেই ব্যয় করা অর্থ ফেরত চাইবে।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত