শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আবারও চাঁদে মানুষ পাঠাতে চলেছে নাসা

মিশনটি সফল হলে এটি হবে কেবল দ্বিতীয় নজির।

নিজস্ব প্রতিবেদক

৫৪ বছর পর আবারও চাঁদে যেতে চলেছে মানব সভ্যতার প্রতিনিধি। ১৯৭২ সালের মতোই এবারও চাঁদে মানুষ পাঠাতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। সংস্থাটির আর্টেমিস মিশনের দ্বিতীয় পর্বে চারজন নভোচারীকে চাঁদের কক্ষপথে পাঠানো হবে। নভোচারী দলে রয়েছেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন বিশেষজ্ঞ ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। ১৯৭২ সালের চন্দ্র অভিযানের সাথে এবারের অভিযানের একটি গুরুত্বপূর্ণ তফাত হচ্ছে এবার দলে রয়েছেন একজন নারী ও একজন কৃষ্ণাঙ্গ নভোচারীও ।

এই মিশনে নিজস্ব ‘এসএলএস’ রকেট ব্যবহার করবে নাসা। এটি নভোচারীদের চাঁদের কক্ষপথে অবস্থিত ‘গেটওয়ে’ স্পেস স্টেশনে পৌঁছে দেবে। ফেব্রুয়ারির ৬, ৭, ৮, ১০, ১১; মার্চের ৬, ৭, ৮, ৯ এবং এপ্রিলের ১, ৩, ৪, ৫, ৬ তারিখগুলোতে রকেট উৎক্ষেপণের সুযোগ রাখা হয়েছে।

রাজনীতি, বাজেট ও প্রতিযোগিতার ভিড়ে অনেক চড়াই-উতরাই পার করেছে ‘আর্টেমিস মিশন’। এই মিশনটি পূর্বের অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সবচেয়ে দূরে মানুষ পাঠানোর রেকর্ড সৃষ্টি করতে চলেছে।

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...
সর্বশেষ সর্বাধিক পঠিত