মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রামবাসী তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুত : সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। চট্টগ্রামের আপামর জনগণ তারেক রহমানকে হৃদয় দিয়ে বরণ করে নিতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও সঠিক পথে এগিয়ে যাবে। রবিবার ১৮ জানুয়ারি বিকেল ৫টায় নগরীর ভিআইপি টাওয়ারে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাঈদ আল নোমান বলেন, দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামের মাটিতে ঐতিহাসিক আগমন হতে যাচ্ছে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। ১৭ বছরের নির্বাসন কাটিয়ে তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে। তার আগমনকে ঘিরে চট্টগ্রামবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এটি কেবল একটি রাজনৈতিক সফর নয়, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন প্রত্যাশা ও আশার সঞ্চার করবে।

নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিমের সভাপতিত্বে ও নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন দিপ্তীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন প্রমুখ।

সম্পর্কিত খবর

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত