রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভয়াবহ ট্র্যাজেডি থেকে রক্ষা পেলো মিরসরাই !

মহাসড়কে গড়াগড়ি খাচ্ছিল শতাধিক গ্যাস সিলিন্ডার, বিভাজকে থেঁতলানো লাশ

চট্টগ্রাম মেইল ডেক্স

ঘটনাটি সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটা মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এই ঘটনা মহাসড়কে। একটি এলপিজি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান শতাধিক স্তুপ করা গ্যাস সিলিন্ডারের নিয়ে মহাসড়কে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বিপত্তি ঘটলো নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিভাজকে সাথে ধাক্কা লেগে কাভার্ডভ্যানটি উল্টে গেল। কাভার্ডভ্যান যখন নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকে সাথে ধাক্কা লাগলো তখন একজন পথচারী ভিক্ষুক থেঁতলে ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত আব্দুর রহমান (৪২) উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা৷ তিনি কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী এবং পেশায় একজন ভিক্ষুক ৷ এতে চালক ও হেলপার গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এরপর কাভার্ডভ্যানে অরক্ষিতভাবে থাকা শতাধিক গ্যাস সিলিন্ডার গুলো একে একে গড়িয়ে পড়ল পুরো রাস্তা জুড়ে। পরে ঘটনাস্থলের গিয়ে জানা যায়, গ্যাস সিলিন্ডার গুলো খালি থাকায় বড় ধরনের ট্রাজেডি থেকে রক্ষা পেয়েছে। না হলে আজ সীতাকুন্ডের পর মিরসরাইতে ঘটতে পারতো ভয়াবহ এক ট্রাজেডি।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ব্যস্ততম মহাসড়কে অরক্ষিতভাবে এ ধরনের প্রায়ই গ্যাস সিলিন্ডার রিফিল করার জন্য ঝুঁকিপূর্ণভাবে নিয়ে যাওয়া হয়। এই যাত্রায় একজন নিহত দুজন আহত হলেও আশেপাশে দোকানপাট মানুষজন এক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন বলে  জানান।

গুরুতর আহত হেলপার

সকাল ৯টায় সরেজমিনে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিজামপুর বাজারে পদচারী–সেতুর নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কাত হয়ে আছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি। স্থানীয় কিছু মানুষ মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গ্যাস সিলিন্ডার যাতে চুরি না হয়, সেই দায়িত্ব পালন করছেন। দুর্ঘটনার কারণে ওই স্থানে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশের বিকল্প রাস্তায় ধীরগতিতে চলাচল করতে হয় চট্টগ্রামমুখী বিভিন্ন যানবাহনকে। এতে চট্টগ্রামমুখী লেনের নিজামপুর বাজার থেকে বড়তাকিয়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় তৈরি হয় যানজট। সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও ভ্যানচালক মো. সালাউদ্দিন। তিনি বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এরপর কাত হয়ে পড়ে। এতে ট্রাকে থাকা শত শত গ্যাস সিলিন্ডার রাস্তায় ছড়িয়ে পড়েছে। মো. সালাউদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পর কিছু লোক গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও আমরা কাউকে নিতে দিইনি। হাইওয়ে পুলিশকে দুর্ঘটনার বিষয়ে খবর দেওয়া হয়েছে।’

মহাসড়কের ওপর দুমড়েমুচড়ে পড়ে আছে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক।

জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামীম হোসেন সকাল ১০টার দিকে বলেন, ‘নিজামপুর বাজার এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক–দুর্ঘটনার বিষয়টি জেনেছি। দুর্ঘটনাস্থলে আমাদের লোকজন গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। নিহত ব্যক্তি পথচারী বলে জানতে পেরেছি। তাঁর পরিচয় শনাক্ত করতে আমরা কাজ করছি।’ দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারীর কোনো সন্ধান মেলেনি বলে জানান তিনি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, সোমবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে৷ নিহতের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে৷ বিস্তারিত তথ্য পরে জানানো যাবে ৷ সড়কের চট্টগ্রাম মুখী লেনে কিছুটা যানজট দেখা দেয়।

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত