মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের ডা. ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক

দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হওয়া চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে জামায়াতের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা আবেদনের শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডা. ফজলুল হকের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়।এতে ডা. এ কে এম ফজলুল হককে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এর আগে, গত ১২ জানুয়ারি আপিল শুনানির তৃতীয় দিন জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত নাগরিকত্বের কারণে বাছাইয়ে জামায়াতের এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন।

আপিল শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র অবৈধ বলে রায় দেয় ইসি।পরে ডা. এ কে এম ফজলুল হক জানান, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করেছেন। যুক্তরাষ্ট্র দূতাবাস তাঁকে দেখা করার সময়ও দিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন।
আপিলে তিনি বিষয়টি তুলে ধরেছেন। কিন্তু নির্বাচন কমিশন তাঁর আপিল গ্রহণ করেনি। 

এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে জানান।

গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেন। তবে ওইদিন মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করা হলেও তার পক্ষে কোনো নথিপত্র দেওয়া হয়নি। 

চিকিৎসক, রাজনীতিবিদ, উদ্যোক্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে সুনাম কুড়ানো ডা. ফজলুল হক চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা হলে নগর জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ উদযাপন করতে দেখা গেছে। রোববার রাত ১০টার দিকে তাঁকে চট্টগ্রাম বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত