শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

মুম্বাই ফিরেই দুর্ঘটনার মুখে অক্ষয়, তারপর যা করলেন নায়ক

বিনোদন ডেস্ক- প্রথম আলোর খবর

বিদেশ সফর শেষে সোমবার সন্ধ্যায় মুম্বাই ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্না। তবে বড় দুর্ঘটনা হলেও স্বস্তির খবর—এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধারে নেমে বাস্তবের ‘হিরো’ হিসেবেই ধরা দিয়েছেন ‘খিলাড়ি’ অভিনেতা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৫তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন শেষে বিদেশ থেকে ফেরার পর অভিনেতা দম্পতির গন্তব্য ছিল জুহু এলাকার বাসভবন। বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরই জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি নিয়ন্ত্রণহীন মার্সিডিজ গাড়ি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের একটি এসকর্ট গাড়িতে, যা পরে অভিনেতার বিলাসবহুল গাড়িতে আঘাত করে। মুহূর্তের মধ্যে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি গুরুতরভাবে দুমড়ে-মুচড়ে যায়।

অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। ইনস্টাগ্রাম থেকে
অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। ইনস্টাগ্রাম থেকে

এ ঘটনায় অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দুজনই অক্ষত রয়েছেন। অটোরিকশার চালক ও যাত্রীরাও গুরুতর আহত নন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আহতদের সেবার ব্যবস্থাও করেন অক্ষয় নিজেই।

২০০১ সালে টুইঙ্কেল খান্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষয় কুমার। চলতি বছর তাঁদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিদেশে সময় কাটাচ্ছিলেন এই তারকা জুটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আনন্দের মুহূর্তের ঝলকও ভাগ করে নিয়েছিলেন দুজনেই। তবে আনন্দঘন সেই সফর যে এমন এক দুর্ঘটনার সাক্ষী হবে, তা ভাবেননি কেউই।

রুপালি পর্দায় বহুবার মানুষ বাঁচানোর দৃশ্যে দেখা গেছে তাঁকে। কিন্তু সোমবার রাতে মুম্বাইয়ের রাজপথে অক্ষয় কুমার প্রমাণ করলেন—পর্দার নায়কের মতোই বাস্তব জীবনেও তিনি মানুষের পাশে দাঁড়াতে জানেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই মন্তব্য করছেন ভক্তরা।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

সম্পর্কিত খবর

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত