শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আজ নেতাজী সুভাসচন্দ্র বোসের ১২৯ তম জন্মবার্ষিকী

সম্পাদকের ডেস্ক

আজ অখন্ড ভারতের ব্রিটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত ও অবিস্মরণীয় সর্বাধিনায়ক, মহান বিপ্লবী নেতাজী সুভাসচন্দ্র বোসের১২৯ তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের অন্যতম, মতান্তরে সবচাইতে গুরুত্বপূর্ণ চরিত্র।  তিনি ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও দেশপ্রেমিক।

ইংল্যান্ডে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি ভারতীয় সিভিল সার্ভিস (ICS) পরীক্ষায় উত্তীর্ণ হলেও দেশের স্বাধীনতার জন্য সেই চাকরি ত্যাগ করেন। তিনি বিশ্বাস করতেন যে, শক্তিশালী আন্দোলন ছাড়া ভারতকে স্বাধীন করা সম্ভব নয়। তাই তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” এই ঐতিহাসিক আহ্বান জানান।

নেতাজীর সাহস, ত্যাগ ও দেশপ্রেম আজও মানুষকে অনুপ্রাণিত করে। তিনি সমগ্র ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। একাধিক সূত্র মতে নেতাজী সুভাসচন্দ্র বোস ১৯৪৫ সালের ১৮ আগষ্ট একটি রহস্যময় বিমান দুর্ঘটনায় মৃত্যুর কথা বলা হলেও তার স্বপক্ষে তেমন শক্তিশালী তথ্য – উপাত্ত উপস্থাপন করা যায়নি। তাই বিশ্বরাজনীতির ইতিহাসে নেতাজী সুভাসচন্দ্র বোসের অন্তর্ধান আজও সবচাইতে গুরুত্বপূর্ণ রহস্যগুলোর মধ্যে একটি।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত