রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামের জে এম সেন হল প্রাঙ্গণে ১৫টি প্রতিষ্ঠানের আয়োজনে চলছে সরস্বতী দেবীর আরাধনা।

শৈবাল পারিয়াল

চট্টগ্রামে প্রতি বছরের মতো এবারও জে এম সেন হল প্রাঙ্গনে আয়োজিত হচ্ছে একাধিক প্রতিষ্ঠানের আয়োজনে ভিন্ন ভিন্ন মন্ডপে সরস্বতী পুজা। এই আয়োজনে ১৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

আজ শুক্রবার ছুটির দিন উৎসবে মেতেছে সনাতনীরা। সকাল থেকে মণ্ডপগুলোয় ভিড় লক্ষ্যনীয়। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও সরস্বতী দেবীর আরাধনা হয়। চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের মতে নগরীতে এবার আনুমানিক দেড় হাজার মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।

জে এম সেন হলে পূজা আয়োজন করেছে —চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সনাতনী শিক্ষার্থীবৃন্দ (নিশার নবদ্যুতি), সনাতনী চট্টগ্রাম (বিদ্যামঞ্জুশ্রী), বাংলাদেশ চাটার্ড অ্যাকাউন্ট্যাসি শিক্ষার্থী সংঘ, পোর্ট সিটি বাণী অর্চনা পরিষদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (জ্যেতির্ময়ী), সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ, চট্টগ্রাম আইন কলেজ, ওমরগণি এম ই এস কলেজ (পদ্মরাগে সারদা), বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, চট্টগ্রাম কর আইনজীবী সমিতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এবং মাস্টারদা সূর্য সেন ক্লাব।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের আয়োজনে সরস্বতী পূজা উপলক্ষে পিঠা উৎসব ও কম্বল বিতরণ অনুষ্ঠানে এসেছিলেন চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, “শিক্ষা সবার মৌলিক অধিকার। রাষ্ট্র এটা নিশ্চিত করতে হবে। অনেকে অর্থের অভাবে শিক্ষার সুযোগ পায় না। এটা হতে পারে না। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়বেন। আপনারা যদি কখনো অনিরাপদ মনে করেন, আমার দরজা সবসময় খোলা। আমরা অসাম্প্রদায়িক নিরাপদ বাংলাদেশের কথা বলেছি।”

সর্বস্তরের জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহনে উৎসবমুখর জে এম সেন হলের মতো সারা চট্টগ্রামের বিভিন্ন মন্ডপ। যত সময় গড়াচ্ছে তত লোকসমাগম বৃদ্ধি পাচ্ছে।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত