মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

নির্বাচিত হলে দেশ ও জনগণের স্বার্থেই কাজ করবো : জনাব আবু সুফিয়ান

নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় জনাব আবু সুফিয়ান ব্যাপক সাড়া পাচ্ছেন বলেই সমর্থক ও কর্মীরা অভিমত ব্যক্ত করছেন।

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, মিথ্যা প্রতিশ্রুতি বা প্রলোভনের রাজনীতি বিএনপি বিশ্বাস করেনা। বিএনপির সবসময় মানুষের পক্ষে কথা বলেছে। মানুষের উন্নয়নের পক্ষে, গণতন্ত্র-স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে। জনগণের ভোটে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। বিএনপির একজন আদর্শিক কর্মী হিসেবে আমরাও দেশের জন্য, জনগণের কল্যাণে রাজনীতি করেছি। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান সবসময় দৃঢ় ও অবিচল ছিল, আগামীতেও থাকবে। জনগণ যদি তাদের মূল্যবান দিয়ে আমাকে নির্বাচিত করেন- তাহলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, চট্টগ্রামের স্বার্থে ও এই এলাকার উন্নয়নের স্বার্থেই কাজ করবো।

শুক্রবার (২৩ জানুয়ারী) বেলা ১১টায় ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের নেএী, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন। গণতন্ত্রের স্বার্থে তিনি কখনো কোন অপশক্তির সাথে আপোষ করেননি। আমরাও প্রিয় নেত্রীর আদর্শকে ধারণ করে গণতন্ত্রকে সমুন্নত রাখবো। কোন সাম্প্রদায়িক অপশক্তির হাতে বাংলাদেশকে আমরা জিম্মি হতে দিবনা। স্বাধীনতা বিরোধী শক্তির হাতে আমরা বাংলাদেশকে জিম্মি হতে দিবনা। সারাদেশের মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপর আস্থা রেখেছেন। তারেক রহমানের নেতৃত্বে আগামীর মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সবার জন্য নিরাপদ ও একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।

সকাল ১০টায় তিনি চকবাজার ধনিয়ারপুল সংলগ্ন ফালাহ গাজী মসজিদ কবরস্থানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন এর পিতার কবর জেয়ারত করেন। ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের চকবাজার ধনিয়ারপুল থেকে গণসংযোগ শুরু করে ফুলতলা, বিএড কলেজ, আতুরারদোকান, সৈয়দশাহ রোড হয়ে রসুলবাগ আবাসিক এলাকায় এসে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে গণসংযোগ শেষ করেন। এরপর তিনি রসুলবাগ বায়তুল মামুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে তিনি দোয়া কামনা করে মুসল্লীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. ইমরান উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন মিজান এর সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, মো. মহসিন। বক্তব্য দেন মহানগর বিএনপি নেতা আবু তৈয়ব, ইব্রাহিম বাচ্চু, ফরিদুল হক লিটন, মো. শাহাজাহান, আমিন মাহমুদ, অধ্যাপক খোরশেদ আলম, হাজী মহিউদ্দিন, মো. আজগর, মো. আলমগীর, এম. এ হামিদ, নকীব উদ্দিন ভূইয়া, এমদাদুল হক বাদশা, হাজী নবাব খান, মো. সেকান্দর, আরিফুল হক ডিউক, আব্দুর রহিম, মো. আবু, ইসমাঈল বাবুল, খালেদ সাইফুল্লাহ, নাছিম উদ্দিন চৌধুরী নাছিম, মো. সেলিম, মো. সোহেল প্রমুখ।

সম্পর্কিত খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...
সর্বশেষ সর্বাধিক পঠিত