রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

যুবককে হত্যার অভিযোগে মহিলা গ্রেফতার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরে আনিস নামে এক যুবককে নির্মমভাবে হত্যার পর তার মরদেহ ছয় টুকরো করে বিভিন্ন খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সোফিয়া নামের এক মহিলার বিরুদ্ধে।আলোচিত এই হত্যাকাণ্ডে নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই মহিলা সোফিয়াকে পুলিশ কতৃপক্ষ গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার লোহারপুল সংলগ্ন খাল থেকে একটি কাটা মাথা উদ্ধার করে পুলিশ।পরবর্তীতে সেটি নিখোঁজ যুবক আনিসের মাথা বলে শনাক্ত করা হয়। এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরের পৃথক স্থান থেকে আনিসের দুটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়। দেহের বিভিন্ন অংশ উদ্ধারের পর ঘটনাটি সামনে আসে।

নগরের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত আনিস গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার উদ্ধার হওয়া হাত দুটি শনাক্ত হওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে খাল থেকে মাথা উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ভিকটিমের শরীরের একাধিক অংশ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার রাতে সোফিয়া নামের এই নারী কৌশলে আনিসকে ডেকে নেন। পরে শীল-পাটা দিয়ে প্রথমে তার মাথায় আঘাত করা হয়। এরপর দা দিয়ে ঘাড়ে কোপ দিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ ছয় টুকরো করে নগরের বিভিন্ন খালে ফেলে দেওয়া হয়। মাথাটি অক্সিজেন মোড় সংলগ্ন লোহারপুল এলাকার খালে ফেলা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, নিহত আনিস রাউজান উপজেলার বাসিন্দা। তার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, আনিস সোফিয়াকে প্রায় দুই লাখ আশি হাজার টাকা ধার দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে টাকা ফেরত চাইলে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। পরিবারের অভিযোগ, ওই টাকা ফেরত না দেওয়ার উদ্দেশ্যেই সোফিয়া আনিসকে ডেকে নিয়ে হত্যা করেছেন।

তবে সোফিয়ার স্বজনদের পক্ষ থেকে ভিন্ন দাবি উঠে এসেছে। তাদের বক্তব্য অনুযায়ী, আনিস সোফিয়ার সঙ্গে অন্তরঙ্গ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে তা দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করছিলেন। এ নিয়ে সোফিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাদের দাবি, দীর্ঘদিনের ক্ষোভ ও মানসিক চাপ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত নৃশংস ও সংবেদনশীল হওয়ায় তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উভয় পক্ষের দাবি যাচাই-বাছাই করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ড চট্টগ্রাম নগরের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে। সচেতন মহল দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...
সর্বশেষ সর্বাধিক পঠিত