মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

জনাব আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত

আওয়ামী লীগ নির্বাচনকে আতংকে পরিণত করেছিল : জনাব আবু সুফিয়ান

তিনি বলেছেন বিএনপি সরকার গঠন করলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ক্ষমতায় এলে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র পরিচালনাই বিএনপি’র মূল লক্ষ্য। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপোষ নয়—এ ক্ষেত্রে থাকবে কঠোর জিরো টলারেন্স। শুধু চট্টগ্রামে নয় বাংলাদেশের কোথাও কোন চাঁদাবাজি থাকবেনা। সন্ত্রাসের কবর রচনা করা হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোন ঠাঁই হবেনা। মাদক নির্মূল করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগীতা করে জনগণের সাথে সম্মিলিতভাবে সকল অপশক্তির মোকাবেলা করা হবে। আগামীর বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশ।

শনিবার (২৪ জানুয়ারী) বেলা বিকেলে ১৬নং চকবাজার ওয়ার্ডের অলি খাঁ মসজিদ মোড়, জয়নগর, কলেজ রোড এলাকায় গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আবু সুফিয়ান বলেন, একটা সময় নির্বাচন ছিল বাংলাদেশের মানুষের জন্য একটি উৎসব। কিন্তু বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্বাচনকে আতংকে পরিণত করেছিল। আমরা আগামী নির্বাচনে সেই উৎসবের আমেজ আবারোও ফিরিয়ে আনতে চায়। ১২ ফেব্রুয়ারি আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে জনগণের অংশগ্রহণমূলক একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মানুষ গণতন্ত্রের প্রতীক, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক ধানের শীষকেই বিজয়ী করবে।

গণসংযোগের পূর্বে তিনি চকবাজার অলি খাঁ মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজের পর তিনি দোয়া কামনা করে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক মঞ্জুর আলম মঞ্জুর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মো. মহসিন, মহানগর বিএনপি নেতা সালাউদ্দিন কায়সার লাভু, চট্টগ্রাম মহানগর জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এম এ হামিদ, এম এ হালিম বাবলু। বক্তব্য দেন জাহেদুল হক জাকু, শাহাজাহান কবির শাহীন, খালেদ সাইফুল্লাহ, নুরুল আলম শিপু, আনিসুজ্জামান সায়মন, হাফেজ আহমদ, সেলিম বাদশা, মো. মামুন, রাহাত উল্লাহ রবিন, আলাউদ্দিন আলো, কুতুব উদ্দিন নয়ন, মামুন খন্দকার, আমির খসরু মাহমুদ রাজু প্রমুখ।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...
সর্বশেষ সর্বাধিক পঠিত