রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সাফ আয়োজিত নারী ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ইতিহাসে প্রথমবার আয়োজিত নারী ফুটসাল টুর্নামেন্টে স্বর্ণালি অধ্যায় রচনা করল বাংলাদেশের মেয়েরা। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের অবিশ্বাস্য ব্যবধানে বিধ্বস্ত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এই আসরে ছয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬ পয়েন্ট। সাত দলের অংশগ্রহণে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে শিরোপা নিশ্চিত করে কাপ্তান সাবিনা খাতুনের দল। এর আগে ভারত-ভুটান ম্যাচের ফলাফলের কারণে শিরোপা নির্ধারণে আজকের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ভুটানের জয়ে সমীকরণ জটিল হলেও, শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মেয়েদের এনে দিলো প্রত্যাশিত সাফল্য।

সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধেই ৬-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।  বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দ্বিতীয়ার্ধে যোগ করে আরও ৮টি গোল। টুর্নামেন্টে এটিই কোনো দলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড।অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচে চারটি গোল করেন। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৩-তে। তার নেতৃত্বে টানা দুবার সাফ ফুটবল ও এবার ফুটসাল শিরোপা জিতে নতুন এক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ নারী দল।

টুর্নামেন্টে জুড়ে বাংলাদেশ দাপুটে পারফরম্যান্স দেখিয়ে মোট ৩৮টি গোল করেছে এবং হজম করেছে মাত্র ৯টি। রক্ষণভাগের পাশাপাশি গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলির পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়।

সম্পর্কিত খবর

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত