বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে সাবেক সিটি মেয়র মনজুর আলমের হরেক কর্মসূচি পালন

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রামে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের আগমন উপলক্ষে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের ব্যবস্থাপনায় নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ছিল বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের জনসভায় নাস্তা ও পানি বিতরণ এবং সিটি গেট থেকে এক কিলোমিটার এলাকায় রাস্তার দুপাশে ছাত্র–ছাত্রী, শিক্ষক, বিএনপি, যুবদল, শ্রমিকদল, মহিলা দল ও ছাত্রদল ও এলাকাবাসী ফুলে ফুলে, পতাকা নেড়ে বিদায় সংবর্ধনা। গতকাল পলোগ্রাউন্ডে জনসভা করতে চট্টগ্রামে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান আসেন। তার জনসভায় আগত সাধারণের মাঝে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের ব্যবস্থাপনায় দেওয়ানহাট, কদমতলী টাইগারপাসসহ জনসভার বাহিরে অবস্থানরত ২৫০০০ কর্মীদের মাঝে প্যাকেটজাত নাস্তা এবং বোতল জাত পানি সরবরাহ করে মেহমানদারী করা হয়। সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম চট্টগ্রামে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষদের এই সেবা প্রদান করেন। পরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জনসভা শেষে চট্টগ্রাম সিটি গেট দিয়ে ফেনীর উদ্দেশ্যে যাওয়ার পথে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম তাঁকে বিদায় সংবর্ধনা দেন।

বিদায় সংবর্ধনায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম রাজু, মোঃ সরওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোঃ শাহিদুল আলম, জাহিদুল ইসলাম শিবলু, ওমর ফারুক, অধ্যক্ষ মোঃ আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম, বিএনপি নেতা নেছার আহমদ, নওশাদ আলী, মহিলা নেত্রী জোহরা বেগম, নাসির উদ্দিন, মোঃ আসলাম, ওয়াসিম উদ্দিন, রুবেল, নাসির, বাবুল, মাসুদ আলীসহ বিএনপি, শ্রমিক দল, মহিলা দল, যুবদল ও ছাত্রদলসহ সলিমপুর, উত্তর কাটলি ও কালিরহাট এলাকার বিপুল মানুষ বিদায় সংবর্ধনায় যোগদান করেন।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের

চট্টগ্রাম : জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জেলে পরিবারের যেসব সন্তান নিয়মিত স্কুলে যাবে, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার...
সর্বশেষ সর্বাধিক পঠিত