রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আইসিসি এবার বাংলাদেশের সাংবাদিকদেরও বাদ দিলো

নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ থেকে নিয়ন্ত্রক কতৃপক্ষ আইসিসি বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার বাদ দিয়েছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদেরও। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ কাভারের জন্য আইসিসিত করা সব বাংলাদেশি সাংবাদিকের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানা গেছে।

রোববার সন্ধ্যায় পাঠানো এক ই-মেইলে আইসিসি বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিকদের জানিয়ে দেয়। ফলে প্রথমবারের মতো এমন এক বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ দল তো থাকছেই না, থাকছেন না দেশের কোনো ক্রীড়া সাংবাদিকও।

বহু বছর ধরেই বাংলাদেশের সংবাদমাধ্যমকর্মীরা বাংলাদেশ দলের সঙ্গে দেশ-বিদেশের সিরিজ কাভার করে আসছেন। এমনকি বাংলাদেশ দল কোনো বিশ্বকাপে না খেললেও আন্তর্জাতিক আসরে সাংবাদিকদের উপস্থিতি ছিল নিয়মিত। কিন্তু এবার তার ব্যতিক্রম হচ্ছে। তবে সংশ্লিষ্ট অনেকেই এটিকে আইসিসির স্বৈরাচারী সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। তাঁদের মতে বাংলাদেশ ভারত সফর নিয়ে আপত্তি করেছিলো, শ্রীলঙ্কা নিয়ে নয়। তাহলে শ্রীলঙ্কার খেলাগুলোও কেনো কভার করার অনুমতি দেওয়া হবে না?  বাংলাদেশের ক্রিকেটের সাথে সংশ্লিষ্টরা বরং মনে করছেন, এর মাধ্যমে আইসিসি নিজেই প্রমাণ করে দিলো, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের ভারত সফর নিরাপদ নয়। 

সম্পর্কিত খবর

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...
সর্বশেষ সর্বাধিক পঠিত