মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ধানের শীষ জয়ী হলে গণতন্ত্র জয়লাভ করবে : জনাব আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে এবং দেশকে সঠিক পথে পরিচালিত করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। দেশী-বিদেশী ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড় যুগের আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে গণতন্ত্র জয়লাভ করবে। বিএনপি সকল ধর্ম ও মতের মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চায়। সে লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশকে একটি উদারপন্থী, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকেলে ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় তিনি ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাই এই এলাকার আসল শক্তি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। উন্নয়নের সুষম বণ্টন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন। আপনাদের একটি ভোটই পারে আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে। নির্বাচিত হলে আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখবো।

নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে শক্ত অবস্থান তৈরি করতে হবে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে বিএনপির উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।

পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির য্গ্মু আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু,মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খান। ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক সাদেকুর রহমান রিপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাহেদ হোসেনের সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদ হোসেন, যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন মির্জা, নুর মোহাম্মদ, রমজান আলী, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, আবু নাসের সাজ্জাদ, ইকবাল শরিফ, মোহাম্মদ ওয়াসিম, সাইফুল আলম দিপু,আইনুল ইসলাম জুয়েল প্রমুখ।

সম্পর্কিত খবর

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত