রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভারতের রাজ্যসভায় বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রস্তাব

বাংলাদেশের নেতৃত্বের প্রতি ভারতের বিশেষ সম্মান।

ইন্টারন্যাশনাল ডেস্ক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়। আজ বুধবার ২৮ জানুয়ারি বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রটির সংসদে এই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের একটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রাজ্যসভার আজকের কার্য্যসূচি অনুযায়ী, অধিবেশন শুরু হওয়ার পর ভারতের মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ঠিক ৩০ মিনিট পর এই আনুষ্ঠানিক শোক প্রস্তাব  আনা হয়।

ভারতের রাজ্যসভার মহাসচিব পি. সি. মোদী স্বাক্ষরিত কার্য্যসূচিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার নাম বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর সঙ্গে রাজ্যসভার সাবেক সদস্য শ্রী এল. গণেশন ও শ্রী সুরেশ কালমাদির প্রতিও শ্রদ্ধা জানানো হবে। নিয়ম অনুযায়ী, শোক প্রস্তাব পাঠ শেষে তাঁদের সম্মানে দাঁড়িয়ে নীরবতা পালন করবেন ভারতের সংসদ সদস্যরা।

প্রসংগত উল্লেখ্য,  বাংলাদেশের আপসহীন দেশনেত্রী বলে খ্যাত বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতারা গভীর শোক প্রকাশ করেছিলেন। ভারতের উচ্চকক্ষে এই শ্রদ্ধা নিবেদনকে বাংলাদেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের প্রতি দিল্লির বিশেষ সম্মান হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত