মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

কেউ না জেনে ‘হ্যাঁ’-তে ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে : জনাব জি এম কাদের

জি এম কাদের গণভোটের পিছনে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের বলেছেন, গণভোট সম্পর্কে কেউ না জেনে ‘হ্যাঁ’-তে ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে। সরকার গণভোটের কথা বলে সংস্কারের নামে মুলা ঝুলাতে চাচ্ছে। সরকার যে সংস্কারের কথা বলছে, সেটা পরিষ্কারভাবে বলছে না। গণভোটে তারা ‘হ্যাঁ’কে জয়ী করে ক্ষমতায় থাকতে চায়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা মানে জামায়াত ও এনসিপি ক্ষমতায় থাকা। তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য গণভোটের বাহানা নিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে নির্বাচনী এলাকা রংপুরে এসে পৈতৃক বাড়ি স্কাইভিউতে সাংবাদিকদের জি এম কাদের এসব কথা বলেন। জনাব জি এম কাদের বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে সহিংসতা ও সংঘর্ষ তত বাড়ছে।দেশের মানুষ শঙ্কিত হয়ে পড়ছে। বিভিন্ন দিক থেকে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য নানা ধরনের ভয়-ভীতি ও শক্তি প্রদর্শন করা হচ্ছে। এই শক্তি প্রদর্শনের মাঝে কখনই সঠিক ও শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা থাকলে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকত। তা নেই বলে এখন সহিংসতার সংস্কৃতি শুরু হয়েছে।’

জনাব জি এম কাদের আরো বলেন, ‘দেশে চলমান নির্বাচনকে অবাধ, সুষ্ঠু বলা যাবে না। একটি বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে। সব দলের সমান সুযোগ নিশ্চিত না হওয়ায় নির্বাচন অবাধ, সুষ্ঠু হচ্ছে না। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।সরকারের সব প্রতিষ্ঠানকে একটি পক্ষ ব্যবহার করছে।’

সম্পর্কিত খবর

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...
সর্বশেষ সর্বাধিক পঠিত