রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যে হতে প্রতিভা বের করে আনতে হবে : জনাব তারেক রহমান

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের নিয়ে জনাব তারেক রহমান নিজের ভাবনা ও পরিকল্পনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

আমাদের সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝেও নানা প্রতিভা আছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রতিভা তাদের মধ্যে হতে বের করে আনা। আজ শুক্রবার বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময়সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান প্রধান অতিথির আসন অলংকৃত করে একথা বলেন।

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে এই অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।তিনি বলেন, শিশু স্বর্গ আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছে। সেখানে তারা শিখছে আত্মবিশ্বাস, নিজে থেকে এগিয়ে যাওয়া। তারা শিখছে অন্ধকার থেকে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দিয়েছে অনুষ্ঠানে উপস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরেরা। এ ছাড়া তারা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি গেয়ে শোনায়।

এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত