রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কোনও একটি শক্তির সিদ্ধান্তের মাধ্যমে বৈশ্বিক সমস্যার সমাধান হবে না : জাতিসংঘ মহাসচিব

আমেরিকা ও চিনের ক্ষমতার বাহাদুরি নিয়ে সতর্কতা উচ্চারণ করলেন জাতিসংঘের মহাসচিব।

ইন্টারন্যাশনাল ডেস্ক

আমেরিকা এবং চিন— বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি কখনোই বিশ্বব্যাপী সকল সমস্যার সমাধান করতে পারে না! এমনই মনে করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। তাঁর মতে, দুই শক্তির আস্ফালন বা প্রতিদ্বন্দ্বিতার প্রভাব বিশ্বকে বিভক্ত করবে, কোনও সমস্যার সমাধান হবে না।

জাতিসংঘের মহাসচিব পদে এটাই গুতেরেসের শেষ বছর। চলতি বছরের শেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাঁর উত্তরসূরি ঘোষণা করতে পারেন। শেষ বছরের কার্যক্রম শুরুর মুখে সাংবাদিক বৈঠকে আমেরিকা এবং চিন নিয়ে নিজের আশঙ্কার কথা প্রকাশ করলেন গুতেরেস। তাঁর মতে, ‘‘কোনও একটি শক্তির সিদ্ধান্তের মাধ্যমে বৈশ্বিক সমস্যার সমাধান হবে না।’’ তিনি বলেন, ‘‘আমরা দেখতে পাচ্ছি বিশ্বে দু’টি মেরু রয়েছে। একটি আমেরিকার দিকে ঝুঁকে, অন্যটি চিনকেন্দ্রিক। আমরা যদি একটি স্থিতিশীল বিশ্ব চাই, এমন বিশ্ব চাই, যেখানে শান্তি বিরাজ করবে— তবে অবশ্যই আমাদের বহুমেরুত্বকে সমর্থন করতে হবে।’’

গত বছর জানুয়ারিতে দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বিশ্ব জুড়ে আমেরিকাকে ‘মোড়ল’ হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা অস্বীকারও করেছেন তিনি। নিজেকে বিশ্বের সর্বময় কর্তা হিসাবে তুলে ধরতে চান। তার জন্য গত এক বছরে বেশ কিছু পদক্ষেপও করেছেন ট্রাম্প। তবে গুতেরেসের মতে, ‘‘আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার মৌলিক দায়িত্ব জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের।’’ নিরাপত্তা পরিষদের সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করেন গুতেরেস। তাঁর কথায়, ‘‘যারা জাতিসংঘের সমালোচনা করে, তারাই সংস্কার-বিরোধী। সেই কারণেই আমরা যতটা চাই, কখনও কখনও জাতিসংঘ ততটা কার্যকরী ভূমিকা নিতে পারে না।’’

গুতেরেসের এই মেয়াদে বিশ্ব বেশ কিছু সঙ্কটের সম্মুখীন হয়েছে। ইউক্রেন-রাশিয়া সংঘাত, আফগানিস্তানের সরকার পতন এবং তালিবানের প্রত্যাবর্তন, সুদানে সংঘাত, গাজ়ায় ইজ়রায়েল এবং হামাসের যুদ্ধ, সিরিয়ায় গৃহযুদ্ধ, আমেরিকার হাতে ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটক— এমন নানা বিষয় ঘটেছে। গুতেরেসের মতে, ‘‘আন্তর্জাতিক আইন পদদলিত হচ্ছে। সহযোগিতার বদলে জায়গা নিচ্ছে আগ্রাসন।’’

ট্রাম্প নিজেকে বিশ্বে ‘শান্তিদূত’ হিসাবে প্রতিষ্ঠিত করতে চান। তিনি বার বার দাবি করেন, গত এক বছরে বিশ্ব জুড়ে ঘটা আটটি সংঘাতের অবসান ঘটিয়েছেন। যদিও আমেরিকার এই প্রচেষ্টাকে সমর্থন করেনি জাতিসংঘ, যা মেনে নিতে পারেননি ট্রাম্প। জাতিসংঘের বাজেটে কাটছাঁট করে তার প্রতিক্রিয়া দেখিয়েছে ট্রাম্প প্রশাসন। এই অদৃশ্য সংঘাতের মধ্যে আমেরিকা এবং চিনকে এক বন্ধনীতে রেখে মন্তব্য করলেন জাতিসংঘের মহাসচিব।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...
সর্বশেষ সর্বাধিক পঠিত