মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রাম-১০ আসনে পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেব— জনাব সাঈদ আল নোমান

নিজের নির্বাচনী এলাকার বহুদিনের পুরানো একটি সমস্যার সমাধানের ঘোষণা দিলেন সকলের প্রিয় নোমান ভাইয়ের সুযোগ্য পুত্র জনাব সাঈদ আল নোমান।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ সংসদীয় আসন ও তৎসংলগ্ন এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ আল নোমান।

তিনি বলেন, “চট্টগ্রাম-১০ একটি জনবহুল এলাকা হলেও এখানে মানসম্মত ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এখনও পর্যাপ্ত নয়। সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে হয়, যা সময় ও অর্থ—দুটোরই অপচয় ঘটায়। নির্বাচিত হলে আমি অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকায় একটি আধুনিক, পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো।”

সাঈদ আল নোমান আরও বলেন, প্রস্তাবিত হাসপাতালে জরুরি বিভাগ, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এ সময় তিনি বলেন, “আমার রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের অধিকার। চট্টগ্রাম-১০ এর মানুষ যেন নিজ এলাকায় মানসম্মত চিকিৎসা পায়— সেটিই আমার অঙ্গীকার।”

স্থানীয় বাসিন্দারা সাঈদ আল নোমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠিত হলে পুরো এলাকার স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে।

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
সর্বশেষ সর্বাধিক পঠিত