রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মিয়ানমারে সেনা সমর্থিত দলের বিপুল বিজয়

ইন্টারন্যাশনাল ডেস্ক

মিয়ানমারে গৃহযুদ্ধের মধ্যেই সদ্য সমাপ্ত তিন ধাপের জাতীয় নির্বাচনে সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) বিপুল জয় পেয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

মিয়ানমারে এবারের জাতীয় নির্বাচন গতবছরের ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়ে তিন ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়।বৃহস্পতি ও শুক্রবার প্রকাশিত ফলে দেখা যায়, ভোটের সব ধাপেই একাধিপত্য সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি)। অর্থাৎ, পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। নিম্নকক্ষের ২৬৩টির মধ্যে ২৩২টি এবং উচ্চকক্ষে ১৫৭টির মধ্যে ১০৯টি আসনে জিতেছে ইউএসডিপি।

প্রেসিডেন্ট নির্বাচন করতে আগামী মার্চে পার্লামেন্টে বসতে পারে অধিবেশন। নতুন সরকার ক্ষমতা নেবে এপ্রিলে। জান্তা মুখপাত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে সেনাসমর্থিত ইলেভেন মিডিয়া গ্রুপ।

তবে আপাতত নির্বাচনকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে আঞ্চলিক জোট আসিয়ান। আসিয়ানের বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে থাকা ফিলিপিন্স এর পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, “আসিয়ান এখনও মিয়ানামারের ত্রুটিপূর্ণ নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া হবে কিনা সে বিষয়ে নিজেদের অবস্থান ঠিক করতে পারেনি।মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে, সামরিক শাসনকে বৈধতা দিতেই এ নির্বাচন করা হয়েছে। তবে মিয়ানমার সেনাবাহিনী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও জনসমর্থিত বলে দাবি করেছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত