বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

শোষণ-বৈষম্যহীন  সমাজ গড়ার  অগ্রসৈনিক ছিলেন যুবনেতা উজ্জ্বল শিকদার

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাবেক সাধারণ সম্পাদক,  প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ কর্মী কমরেড উজ্জ্বল শিকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, শোষণ–বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার সংগ্রামে অগ্রসৈনিক ছিলেন কমরেড উজ্জ্বল শিকদার। তিনি সারা জীবন সাম্যের স্বপ্ন বুকে নিয়ে কাজ করেছেন।

আজ ৩০ জানুয়ারি, ২০২৬ বিকেল পাঁচটায়, চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী’র সঞ্চালনায় কমরেড উজ্জ্বল শিকদারের স্মরণ সভায় বক্তব্য রাখেন সিপিবি, চট্টগ্রাম জেলার সভাপতি  অশোক সাহা, সিপিবি, চট্টগ্রাম জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য এবং কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, যুব ইউনিয়ন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সুকান্ত শীল, সাবেক ছাত্রনেতা সুব্রত ধর মিঠু, সেলিনা সুমি, মিন্টু চৌধুরী, নাবিলা তানজিনা, রাশিদুল সামির, জসিম উদ্দীন, মাহবুবা জাহান রুমি, উজ্জল শিকদারের ছোট বোন ঝুমকি শিকদার প্রমুখ।

বক্তারা বলেন, কমরেড উজ্জ্বল শিকদার সারা জীবন প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ যোদ্ধা ছিলেন। তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন মাটির মানুষ। কমরেড উজ্জ্বলের সাথে সকল শ্রেণি-পেশার মানুষের ছিল নিবিড় সম্পর্ক। চট্টগ্রামের সব প্রগতিশীল আন্দোলনের সাথে জড়িয়ে আছে তার নাম। বর্তমান প্রগতিশীল আন্দোলনে এই রকম সর্বজন গ্রহণযোগ্য নেতার খুবই অভাব।

বক্তারা আরো বলেন, আমৃত্যু বিপ্লবী কমরেড উজ্জ্বল শিকদার আমাদের  লড়াই-সংগ্রামে বেঁচে থাকবেন। যতদিন তিনি বেঁচে ছিলেন এদেশের মানুষের মুক্তি ও শোষণের বিরুদ্ধে লড়াই করে গেছেন। বর্তমান এই নষ্ট সমাজের প্রতিনিধিত্ব যারা করে, তাদের বিরুদ্ধে গলার রগ ফুলিয়ে স্লোগান দিয়েছেন। আমাদের এই নষ্ট সমাজের বিরুদ্ধে যতদিন আন্দোলন-সংগ্রাম, লড়াই মিছিল থাকবে উজ্জ্বল শিকদারকে আমরা আমাদের মিছিলে খুঁজে নিবো।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত