বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা অভিনেতা নিশো, সেরা অভিনেত্রী পুতুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো, সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল। আর সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি রাতে ২০২৩ সালের জন্য এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর এ তালিকা প্রকাশ করা হয়। খবর বিডিনিউজের।

সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা চলচ্চিত্রের পুরস্কার বাগিয়ে নেওয়া ‘সাঁতাও’ এর নির্মাতা খন্দকার সুমন হয়েছেন সেরা পরিচালক। এ চলচ্চিত্র আরেক ক্যাটাগরিতে পেয়েছে সেরার পুরস্কার, সুজন মাহমুদ হয়েছেন সেরা শব্দগ্রাহক।

এবারের পুরস্কার তালিকায় সবচেয়ে বেশি আটটি পুরস্কার পেয়েছে আফরান নিশো অভিনীত চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। এছাড়া ‘প্রিয়তমা’ চলচ্চিত্র গানের দিক থেকে তিনটি পুরস্কার পেয়েছে। এ বছর যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং প্রয়াত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।

পুরস্কার পেলেন যারা : সেরা অভিনেতা আফরান নিশো –চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’, সেরা অভিনেত্রী আইনুন পুতুল, চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা পরিচালক সুজন মাহমুদ; চলচ্চিত্র ‘সাঁতাও’, আজীবন সম্মাননা : প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং প্রয়াত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু, সেরা পার্শ্ব অভিনেতা মনির আহম্মেদ শাকিল, ‘সুড়ঙ্গ,’ সেরা পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা-‘ওরা সাতজন’, সেরা অভিনেতা খলচরিত্রে আশীষ খন্দকার, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, সেরা অভিনেতা কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম-‘সুড়ঙ্গ’, সেরা শিশুশিল্পী মো. লিয়ন; ‘আম কাঁঠালের ছুটি’, শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার আরিফ হাসান আনাইরা খান-‘আম কাঁঠালের ছুটি’, সেরা গায়ক বালাম; ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের প্রিয়তমা গানের জন্য, সেরা গায়িকা অবন্তী দেব সিঁথি ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘গোটা পৃথিবীতে খুঁজো, এ গাঁ ছুঁয়ে বলো গানের জন্য’, সেরা গীতিকার সোমেশ্বর অলি– ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ইশ্বর’ গানের জন্য, সেরা সুরকার হয়েছেন প্রিন্স মাহমুদ -‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ইশ্বর’ গানের জন্য, সেরা কাহিনিকার ফারুক হোসেন-‘প্রিয়তমা’, সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা-‘রক্তজবা’, সেরা সংলাপ রচয়িতা (যুগ্মভাবে) রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা-‘সুড়ঙ্গ’, সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ-‘ওরা সাতজন’, সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম-‘সুড়ঙ্গ’, সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার – ‘সুড়ঙ্গ’, সেরা শব্দগ্রাহক সুজন মাহমুদ-‘সাঁতাও’, সেরা পোশাক ও সাজসজ্জা বীথি আফরীন -‘সুড়ঙ্গ’, সেরা মেকআপম্যান সবুজ -‘প্রিয়তমা’, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মরিয়ম (নির্মাতা চৈত্রালী সমদ্দার), সেরা প্রামাণ্যচিত্র লীলাবতী নাগ: দ্য রেবেল (নির্মাতা এলিজা বিনতে এলাহী), সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান– চলচ্চিত্র ‘লাল শাড়ি’, সেরা সংগীত পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন (ইমন চৌধুরী)- চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

সম্পর্কিত খবর

ফ্রান্স সেমিফাইনালে : আফ্রিকার দুরন্ত মরক্কোর বিদায়

ফ্রান্স ২ : ০ মরক্কোগত বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল আফ্রিকার নতুন ফুটবল পাওয়ার হাউস মরক্কোকে। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ম্যাচটি...

প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ খাবার পৌঁছে দেবে তারেক রহমান : প্রতিমন্ত্রী অনিন্দ্য

চট্টগ্রাম : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে। দুর্গত মানুষের যেকোন প্রয়োজনে সরকার...

চট্টগ্রাম বিমানবন্দরে গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে এনএসআই ও ডিজিএফআই

চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামের এক যাত্রীর কাছ থেকে ২ দশমিক ১৬ কেজি গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার...

প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, ভুল প্রশ্নে পূর্ণ নাম্বার : সংসদে শিক্ষামন্ত্রী

এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে– এমন আশ্বাস...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, নতুন ৬ দফা দাবি পেশ ছাত্রদের

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। তবে ছয় দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে...

সাইয়্যেদুশ শুহাদা জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসাইন (রা.) : সৈয়দ ইরফানুল হক

চট্টগ্রাম : নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, কারবালা কেবল একটি দুঃখগাঁথা বা কান্নার ইতিহাস নয়। কারবালা...
সর্বশেষ সর্বাধিক পঠিত