রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভোটের ফলাফল ঘোষণা করতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না : জনাব মির্জা আব্বাস

জনাব মির্জা আব্বাসের বক্তব্যে এটা স্পষ্ট বিএনপি নির্বাচনে কারচুপির আশংকা করছে, তাই তিনি কর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিলেন।

নিজস্ব প্রতিবেদক

শনিবার ৩১ জানুয়ারি রাজধানী ঢাকার পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় ঢাকা-৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির প্রার্থী জনাব মির্জা আব্বাস বলেছেন, ভোটের ফলাফল ঘোষণা করতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না। জনাব মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশন বলছে তিনদিন লাগবে ফল দিতে, কাকে জেতাতে তারা এমনটা বলছে। এর পেছনে কারা কাজ করছে সেটা সরকারকে বের করার অনুরোধ থাকলো। যদি ১২ ঘণ্টার বেশি দেরি করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে, সেটা আমরা মেনে নেব না। কোনো ধরনের অসততার কারণে অর্জিত এই ভোটাধিকার নষ্ট হতে দেব না, বলেন তিনি। একইসাথে নির্বাচনের ফলাফল ঘোষণার আগে অবধি পোলিং এজেন্টরা স্থান ত্যাগ না করার আহ্বানও জানান তিনি।

বিএনপির এ নেতা বলেন, বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র বন্ধ হয়নি। ঢাকা-৮ নিয়ে ষড়যন্ত্র চলছে, যা সফল হতে দেওয়া হবে না। আমি সহ্য করছি। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আমরা পরিচ্ছন্ন নির্বাচন চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক সংগ্রাম করে আদায় করতে হয়েছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, এই নির্বাচন কেউ দান করে নাই। অনেক ছেলেপেলে মনে করেন ২৪ এর জুলাইয়ে সব করেছেন, তাহলে ১৭ বছর কী করেছি আমরা? আমরা বরং এদের পায়ের তলার মাটি শক্ত করেছি, সবাই সমর্থন দিয়েছে ২৪ এ।

তিনি আরও বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর যতটা ভালো থাকার কথা, ততটা ভালো থাকতে পারেনি দেশের মানুষ। তাই বিএনপিকে নির্বাচনে জয়যুক্ত করতে হবে। ভোটাধিকার ১২ তারিখে ঠিক করে প্রয়োগ করতে হবে, কারণ সেদিন খারাপ কিছু হতে পারে সেই শঙ্কা আমাদের আছে।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...
সর্বশেষ সর্বাধিক পঠিত